× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

নতুন কেউ করোনা আক্রান্ত হয়নি, ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

বাংলাদেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি এবং মোট ৪৮ জন আক্রান্তের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার (২৮ মার্চ) রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট আটটি।

এসময় তিনি সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান।

ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান করোনা ভাইরাস নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) আইইডিসিআর জানিয়েছিল, দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।অন্যদিকে, বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৩৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন।

বর্তমানে ৪ লাখ ৩৬ হাজার ৭১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ১৩ হাজার ১৫৬ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৩ হাজার ৫৫৯ জনের অবস্থা শংকটাপন্ন।


এ ক্যটাগরির আরো খবর..