× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

১৫টি গুলি মতলব ভোট কেন্দ্রে

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

চাঁদপুর প্রতিনিধি : বুধবার সকালে চাঁদপুরে ৫টি পৌরসভায় শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার সৃষ্টি হয়। মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ১০জন আহত হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর সেখানে পুনরায় ভোট শুরু হয়।

এছাড়া ঐ পৌরসভার উত্তর বাইশপুর কেন্দ্রে হট্টগোলের কারণে কিছু সময় ভোট গ্রহন বন্ধ থাকে। রিটার্নিং অফিসার ফারহানা ইসলাম গুলি বর্ষণের কথা স্বীকার করেছেন।

চাঁদপুরের অন্যান্য পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থীরা অভিযোগ করছেন তাদের সমর্থিতদের ভোট প্রদানে বাধা দেওয়া হচ্ছে। এ অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন থেকে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, কোথাও অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..