× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

১৫ই মার্চ সোমবার দিনের শুরুতে দেখে নিন আজকের রাশিফল

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

সনাতন শাস্ত্রমতে যেমন কোন ব্যক্তির সারাজীবনের ভবিষ্যৎবাণী করা যায়, তেমনই আজকের রাশিফলও  নির্ধারণ করা হয়। আজকের রাশিফল দেখে কোন ব্যক্তি তাঁর দৈনন্দিন দিনের নানা বাধা বিপত্তির সম্পর্কে জানতে পারেন। আজ ১৫ই মার্চ সোমবার দিনের শুরুতে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ পরিবারের কারো আচরণ আপনার খারাপ লাগতে পারে। আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। পরিবারের কোন ছোট সদস্যের সঙ্গে গল্প করে সময় কাটাতে পারেন আজকে। মানুষ আপনার থেকে কি চায়, তা জানার চেষ্টা করুন।

বৃষভঃ ফাঁকা সময়ে ধর্মীয় স্থানে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন। আজকের দিনে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। স্ত্রীর সঙ্গে সুন্দর দিন কাটাবেন। ভাই বোনকে তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন।

মিথুনঃ সব কাজ সেরে ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। আজকের দিনে শরীরের দিকে খেয়াল দেওয়ার সময় পাবেন। অর্থ ব্যয় এবং সঞ্চয়ের বিষয়ে বড়দের থেকে পরামর্শ নিন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন।

কর্কটঃ দূরের আত্মীয়র থেকে পাওয়া সুসংবাদ খুশি ডেকে আনবে পরিবারে। চাপ কমাতে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। অবসর সময় অফিসের কাজ করতে গিয়েই কেটে যাবে। আজকের দিনে কাউকে ঋণ দেওয়ার আগে লিখিত চুক্তি করে নেবেন।

সিংহঃ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আপনার সময় নষ্ট হতে পারে। আর্থিক সমস্যার মধ্যে পড়ে আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনটা সুন্দর হবে। আপনার ভালোবাসার সম্পর্কে ভাল দিকে মোড় নিতে চলেছে।

কন্যাঃ কাজের চাপ থাকলেও, আপনার মেজাজ ফুরফুরে থাকবে। আজকের দিনে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা ভেস্তে যাবে। সকলের থেকে দূরে গিয়ে একা সময় কাটাতে মন চাইবে। আপনার মিষ্টি স্বভাব সকলের মধ্যে আপনাকে আনন্দিত করে রাখবে।

তুলাঃ অফিসের পরিস্থিতি বুঝে আজকে কাজ করুন। আজকের দিনে বুঝে শুনে বিনিয়োগ করবেন। অকারণে নিজেকে সমস্যায় ফেলবেন না। অন্যের সমস্যা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান।

বৃশ্চিকঃ কাজের জায়গায় সবকিছু আজকের দিনে আপনার পক্ষে থাকবে। আজ এই রাশির ব্যক্তির মানুষদের শরীর সুস্থই থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে বেশকিছুটা সময় কাটাতে পারবেন। অর্থ ব্যয় কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিন, ভবিষ্যতে কাজে লাগবে।

ধনুঃ নিজেকে একটু বুঝতে শিখুন। মদ্যপান শারীরিক সমস্যা তৈরি করে। আজকের দিনে এই রাশির ব্যক্তির জাতক জাতিকাদের সঙ্গে বিশেষ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। আত্মীয়র বাড়িতে ভ্রমণের ফলে ক্লান্ত হয়ে পড়বেন। অফিসে কিছু সমস্যা হতে পারে।

মকরঃ নতুন আয়ের উৎস খুঁজুন। আজকের দিনে অর্থ সঞ্চয় করা আপনার পক্ষে খুব কঠিন হবে। ব্যস্ততার দিনের মধ্যেও নিজের জন্য অনেকটা সময় পাবেন। আত্মীয় এবং বন্ধুদের থেকে যেকোন কাজে সমর্থন পাবেন।

কুম্ভঃ কেনাকাটা করতে গেলে নিজের জন্য সেরাটা বেছে নিন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা খুব ফুরফুরে মেজাজে থাকবেন। ভালোবাসার মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে নিজের সমস্ত কষ্ট ভুলে যাবেন। কোন দলের মধ্যে থাকলে, সব কথায় কান দিন।

মীনঃ এই রাশির পড়ুয়াদের মনে প্রেমের সঞ্চার হতে পারে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে।  বন্ধুদের সঙ্গে খেলতে যেতে পারেন। অফিসে আজকের দিনে মেজাজ খুব ভালো থাকবে। গোটা পরিবারের জন্য এক খুশির খবর পেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..