১৪ বছরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ -প্রধানমন্ত্রী

১৪ বছরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ -প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০০৮ সালে সরকার গঠনের পর ১৪ বছরে  ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উত্তরার দিয়াবাড়ি মাঠে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখের বেটি দেখিয়েছেন, আমরা পারি। মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। ঢাকায় আজ মেট্রোরেল দৃশ্যমান। আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন।

জানা গেছে, দুই শতাধিক সঙ্গী যাত্রী নিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী যাত্রার যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।