× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৪ দলের বিক্ষোভ সমাবেশ আজ

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্টার: আজ ১৪ দল দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে ও সচেতনতা বাড়াতে বিক্ষোভ সমাবেশ করবে। আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হবে।

সোমবার সকালে ১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের দপ্তর উপসম্পাদক মৃণাল কান্তি দাসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ছিলেন।

সভায় নেতারা জানান, সোমবারের সমাবেশে লাখ লাখ মানুষের সমাবেশ বিশ্বাবাসীকে দেখিয়ে দেবে বাংলাদেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে নেই। দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে।

মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ মহানগর সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থেকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..