× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

১০ মার্কিন নাবিক আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ১০ নাবিককে আটক করেছে ইরান পারস্য উপসাগরে নিজেদের জলসীমায় প্রবেশের অভিযোগে।

যুক্তরাষ্ট্র বলছে, পেট্রোলচালিত দুটি ছোট নৌকাসহ তাদের ১০ নাবিককে আটক করেছে ইরান। নৌকা ‍দুটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে ইরানি বাহিনী নৌকা দুটি আটক করে ফারসি দ্বীপে নিয়ে যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে পেন্টাগনের মুখপাত্র পিটার কোক বলেছেন, তেহরান বলেছে, খুব শিগগিরই নৌকাসহ নাবিকদের ছেড়ে দেওয়া হবে।

ইরানের বার্তা সংস্থা ফারস জানায়, নাবিকরা ইরানের জলসীমায় ঢুকেছিল। পরে ইরানি রিভ্যলিউশনারি গার্ড এক নারী ও নয় পুরুষ নাবিকের ওই দলকে নৌকাসহ আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..