× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

১০ টাকা কেজি দরে চাল বিক্রি আজ শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

আজ থেকে সারাদেশে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। এতে পরিবার প্রতি ৫জন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরে ৫ মাস এই সুবিধা পাচ্ছেন।
হতদরিদ্র মানুষের সাহায্যার্থে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন। নীতিমালা অনুযায়ী প্রতিবছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর ৫ মাস এই চাল বিক্রি করা হয়।
ইতোমধ্যে চাল বিক্রির জন্য উপকারভোগীর ৫০ লাখ কার্ড প্রদান করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশের ৬৪ জেলার ৫০ লাখ দরিদ্র মানুষ এ সুবিধা পাবে।


এ ক্যটাগরির আরো খবর..