× Banner
সর্বশেষ
গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার

১০ জুলাই পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়িয়েছে আদালত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১০ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত ৫নং বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

আজ আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক ছিল।

অসুস্থতার কারণ দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজও (২৮ জুন) আদালতে হাজির করা হয়নি। এ মর্মে কাস্টডি ওয়ারেন্ট পাঠিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কাস্টডিতে লেখা হয়, খালেদা শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। সংশ্লিষ্ট আদালতের আদালতের পেশকার মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৪ জুন একই কারণ দেখিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

গেল ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকে খালেদা জিয়া রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..