× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

দেড়মাস লক ডাউনের পর ১বার গাড়ি থামিয়ে ফল কিনলেন তারপর করোনা+

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
১বার গাড়ি থামিয়ে ফল কিনে করোনা

সরকারের নিয়ম নীতি মেনে দীর্ঘ দেড়মাস লক ডাউনে ছিলেন। দেড়মাস পর একদিন ছোট মেয়ের বাসায় যাবার পথে রাস্তায় গাড়ি থেকে নেমে ফল কিনেছিলেন। তারপরই কভিড ১৯ পজিটিভ। মাত্র ৫ টা দিন যুদ্ধটা করতে পারলেন। তারপরই মারা গেলেন ভদ্র মহিলা।

তিনি হলেন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানের চাচীর বোন

সামিয়া রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা সংক্রমণ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। উল্লেখ করেছেন কীভাবে অল্পতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার চাচীর বোন- সে কথা। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘আমার চাচীর বোন কভিড ১৯ পজিটিভ হয়ে মারা গেলেন। বেচারার দোষ ছিল দীর্ঘ দেড়মাস লক ডাউনে থাকার পর, শুধু একদিন ছোট মেয়ের বাসায় যাবার পথে রাস্তায় গাড়ি থেকে নেমে ফল কিনেছিলেন। সাথে ছিল তার আর এক মেয়ে। তারপরই কভিড ১৯ পজিটিভ। মাত্র ৫ টা দিন যুদ্ধটা করতে পারলেন। তারপরই সব শেষ। তার মেয়েও এখন হাসপাতালের আইসিউতে।……. করোনা অবশ্যই ভয়াবহ রোগ এবং অবশ্যই কারো জন্য আশীর্বাদ নয়। যারা অন্য কথা বলেন, তারা রূপকথার গল্পের মতো আমাদের ভুলিয়ে রাখতে চান সবকিছু।’

সামিয়া রহমান সকল সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, করোনাভাইরাসকে মোটেও হালকা ভাবার কোন কারন নেই। আপনারা সচেতন না হলে অনেক ভয়াবহ কিছু অপেক্ষা করছে সামনে


এ ক্যটাগরির আরো খবর..