× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডেস্ক

হ্যাট্টিক সিরিজ জয়ের মিশনে রোহিত-কোহলিবিহীন ভারত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
ইন্ডিয়া

টি-টোয়েন্টি ক্রিকেটে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। গত বিশ্বকাপের পর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই দু’টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত।

দলের সেরা দুই তারকা ক্রিকেটারকে ছাড়া হ্যাট্টিক সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে থাকা  হার্ডিক পান্ডিয়ার  নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে।  পক্ষান্তরে, সদ্য ভারতের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশের ক্ষত টি-টোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চায় নিউজিল্যান্ড।

রাঁচিতে আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলো ভারত। এরপর তারুণ্যনির্ভর দল গঠনে মনোযোগি হয় ভারতীয় ক্রিকেট কর্তূপক্ষ।

বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না রোহিত ও কোহলি। এমনকি ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজেও সুযোগ হয়নি তাদের। রোহিত-কোহলিকে দল থেকে বাদ দেয়ার কোন কারন অবশ্য  জানায়নি ভারতীয় নির্বাচকরা।

রোহিত-কোহলিকে ছাড়া তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে  ১-০ ও শ্রীলংকাকে ২-১ ব্যবধানে হারায়  টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত। দু’টি সিরিজেই অধিনায়কত্ব করেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বর্তমানে টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদব।

পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না লোকেশ রাহুল-অক্ষর প্যাটেল। দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন ওপেনার পৃথ্বী শ। গেল মাসে ঘরোয়া রঞ্জি ট্রফিতে চার দিনের ম্যাচে ৩৮৩ বলে ৩৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডের পর এবার  নিউজিল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি পান্ডিয়া বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলেছি। টি-টোয়েন্টি সিরিজেও কিউইদের হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

অন্য দিকে, ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না নিউজিল্যান্ডের দুই সেরা ক্রিকেটার নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি। আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত উইলিয়ামসন-সাউদি।

টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ১১টি টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে স্যান্টনারের। স্বল্প অভিজ্ঞতা দিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন স্যান্টনারের। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের এক নম্বর দল ভারত।

সিরিজ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং-বোলিংসহ সব  বিভাগে ভালো করতে পারলে সাফল্য পাওয়া অসম্ভব নয়।’
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২২বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ১২টিতে, নিউজিল্যান্ডের ৯টিতে। ১টি ম্যাচ টাই হয়।

ভারত দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চহাল, আর্শদীপ সিং, রাহুল ত্রিপাঠি, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ ও মুকেশ কুমার।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লুকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপ্পন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।


এ ক্যটাগরির আরো খবর..