হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

মোবাইল ফোনের মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নতুন ফিচার হিসেবে যুক্ত হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং সুবিধা।

সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারসহ হালনাগাদ সংস্করণ যুক্ত হয়েছে।
বর্তমানে শুধু নতুন ফিচার দিয়ে পিডিএফ শেয়ার করা যাচ্ছে।

কিন্তু ডক, ডকএক্স প্রভৃতি ওয়ার্ড ফাইল শেয়ার করা যাচ্ছে না।
হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট অপশন থেকে শেয়ারের এই সুবিধা পেতে প্রাপক ও প্রেরকের একই সংস্করণের হোয়াটসঅ্যাপ থাকতে হবে।

শিগগিরই অন্য ফাইল বিনিময় করার সুবিধা যুক্ত হতে পারে বিশ্বের ১০০ কোটি ব্যবহারকারীর এই মেসেজিং প্ল্যাটফর্মে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।