× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে টেক জায়ান্ট মাইক্রোসফট টিমের মতবিনিময়

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০২২
মাইক্রোসফট টিমের মতবিনিময়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফট এর কার্যক্রম পরিদর্শন ও মাইকোসফট টিমের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি টেক জায়ান্ট এর হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।

মাইক্রোসফট টিমের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ সরকারি-বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগসমূহ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিষেবা এবং এসংক্রান্ত জটিলতা প্রতিমন্ত্রীকে অবহিত করেন ৷

এসময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..