হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন কিমকে: ট্রাম্প

বিশেষ প্রতিবেদকঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈঠক ভালোভাবে হলে তিনি তাঁকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন।বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, কোরীয় যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো সম্ভব। যদিও এটাকে তিনি সমঝোতার সবচেয়ে সহজ অংশ হিসেবে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিত্যাগ করুক। তবে ট্রাম্প বলছেন, এক বৈঠকে এটা সম্ভব হবে না। এ লক্ষ্যে পৌঁছাতে আরো সময় লাগবে, আরো বৈঠক করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, কিম জং-উন পরমাণু নিরস্ত্রীকরণে ইচ্ছুক বলে তাঁকে ইঙ্গিত দিয়েছেন।

এর আগে ট্রাম্পের নীতি ছিল, উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। তবে পরে তিনি বলেছেন, চাপ প্রয়োগ কথাটি তিনি ব্যবহার করবেন না। কারণ উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় যাচ্ছেন তাঁরা। তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে তিনি অনেক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা ভালোভাবে না এগোলে তিনি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। আর যদি ভালোভাবে কথাবার্তা এগোয়, তাহলে তিনি কিমকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।