× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

হোয়াইট হাউজ: ইমেইল হ্যাকিং এর বিষয়টি জানতেন পুতিন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

অনলাইন

 ১৬ ডিসেম্বর ২০১৬, শুক্রবার,

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ডেমোক্রেটিক দলের কর্মকর্তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানতেন বলে দাবী করেছে, হোয়াইট হাউজ।

প্রেসিডেন্ট বারাক ওবামার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোডস বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যেভাবে নিজের দেশ ও প্রশাসন পরিচালনা করেন, তাতে তার অজ্ঞাতসারে রুশ হ্যাকাররা এত বড় হ্যাকিং এর ঘটনা ঘটাতে পারে না।

মার্কিন কর্মকর্তারা আরো বলছেন, গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনে দেখা গেছে, রুশ হ্যাকাররা ঐ সাইবার অ্যাটাকটি করেছিল প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে।

আর তার নির্দেশনা এসেছিল সর্বোচ্চ কোন পর্যায় থেকে।

কর্মকর্তারা আরো বলছেন, রুশ সরকারের যেকোনো কর্মকাণ্ডের জন্য তো সরকার প্রধান হিসেবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টই দায়ী হবেন। তবে, রাশিয়া শুরু থেকেই ঐ সাইবার হামলার বিষয়ে দেশটির কোন রকম সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে আসছে।

নতুন করে হোয়াইট হাউজ এই বিতর্কে যোগ দেবার পরে বৃহস্পতিবারও ক্রেমলিন থেকে বিষয়টিকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়া হয়েছে।

এমন সম্ভাবনার কথা অবশ্য নাকচ করেছেন ডনাল্ড ট্রাম্পও।

তিনি বলেছেন মিসেস ক্লিনটন নির্বাচনে জিতলে এ নিয়ে কোন তদন্তই চালাত না সরকার।

জুলাইতে উইকিলিকস ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ডেমোক্রেটিক দলের সাতজন শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ে চালাচালি হওয়া প্রায় কুড়ি হাজার ইমেইল ও আট হাজার নথি ফাঁস করে দেয়।

ইমেইল গুলোয় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্সের প্রচারণাকে ‘ক্ষতিগ্রস্ত করার’ অভিযোগ আসে।

এর জের ধরে সেসময় পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রধান ডেবি ওয়াজেরমেন শুলজ।

সুত্রঃ বিবিসি বাংলা

 


এ ক্যটাগরির আরো খবর..