× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পঞ্চগড়ে ত্রাণের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ: স্মারকলিপি প্রদান

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২০
হোটেল শ্রমিকদের বিক্ষোভ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ে হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা ত্রাণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে। বিক্ষোভ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে হোটেল শ্রমিকরা।

১১মে (সোমবার) দুপুরে কয়েক শত হোটেল শ্রমিক পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে জড়ো হয়। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের কাছে দেন।
এ সময় পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল হকসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা জানান, জেলার পাঁচ উপজেলায় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক রয়েছেন ১ হাজার ৮০০ জন। দেড় মাসেরও বেশি সময় ধরে লকডাউনে কর্মহীন হয়ে ঘরে পড়ে রয়েছেন তারা। সামান্য কিছু শ্রমিক ১০ কেজি চাল ত্রাণ সহযোগীতা পায়। বর্তমানে এসব শ্রমিক পরিবার, পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

লকডাউন পর্যন্ত শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা হোক নতুবা হোটেল রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হোক। ঈদ-উল-ফিতরের আগে বেতন-ভাতা, খাওয়া ও ঈদ বোনাস প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।


এ ক্যটাগরির আরো খবর..