× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

হেরেই চলেছে কোহলির ব্যাঙ্গালুরু

admin
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

কোহলি আইপিএলের ১২তম আসর শুরু করেছিলেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের তীর হজম করে। রাখঢাক না রেখেই গম্ভীর বলেছিলেন, অধিনায়ক হিসেবে ভালো নন কোহলি। চলতি আসরের চার ম্যাচে শেষে সেটা আরও প্রমাণিত হলো। চার ম্যাচেই হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো ভারতীয় ও ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলির। মঙ্গলবার তার দল রাজস্থানের কাছে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। রাজস্থান পেয়েছে আসরের প্রথম জয়।

প্রথমে ব্যাট করে এ ম্যাচে কোহলির ব্যাঙ্গালুরু শক্ত ব্যাটিং লাইন আপ নিয়েও নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। দলের হয়ে কোহলি ২৫ বলে ২৩ রান করে আউট হয়ে যান। তবে আরেক ওপেনার পার্থিব প্যাটেল করেন ৪১ বলে ৬৭ রান। এরপর ভিলিয়ার্স ফেরেন ১৩ রান করে। শেষটায় মার্কোস স্টইনিস ৩১ ও মঈন আলী ১৮ রান করেন।

জবাবে  ‌ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে এবং জস বাটলার। রাহনে ২২ রান করে আউট হন। তবে গড়ে যান ৬০ রানরে জুঁটি। বাটলার খেলেন ৫৯ রানের দারুণ এক ইনিংস।এছাড়া স্টিভ স্মিথ ৩৮ এবং রাহুল ত্রিপাঠি ৩৪ রান করেন। হাতে বেশ কিছু উইকেট থাকলেও রাজস্থান জেতে এক বল হাতে রেখে।

পরপর চার ম্যাচে হারায় কোহলিদের একটা রেকর্ড হয়েছে। আইপিএলে তৃতীয় দল হিসেবে টানা চার ম্যাচে হারল তারা। গেল আসরে চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামা মুম্বাই পরপর চার ম্যাচে হারে। তার আগে ২০১৫ সালেও একবার পরপর চার ম্যাচে হারে মুম্বাই। এবার হারল ব্যাঙ্গালুরু। তাদের ওপরে আছে দিল্লি ডেয়ারডেভিলস। তারা ২০১৩ সালে টানা ছয় ম্যাচে হারের স্বাদ পায়। আর ডেকান চার্জারস ২০১২ সালে এবং মুম্বাই ২০১৪ সালে হারে টানা পাঁচ  ম্যাচে।


এ ক্যটাগরির আরো খবর..