× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

হেঁচকি কমানোর কিছু উপায়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: হেঁচকি একটি বিব্রতকর ও বিরক্তিকর ব্যাপার। তাই আসুন জেনে নেই হেঁচকি কমানোর কিছু উপায়-

মিষ্টি খান

খুব বেশি হেঁচকি উঠলে মিষ্টি জাতীয় কোনো খাবার খান। যেমন খেয়ে নিতে পারেন এক চামচ চিনি অথবা একটি রসগোল্লাও খেতে পারেন।

ঢেকুঁর তুলুন

যখন খুব বেশি হেঁচকি উঠবে তখন জোর করে ঢেঁকুর তুলুন। দেখবেন ঢেঁকুর তুলতে তুলতে আস্তে আস্তে হেঁচকি কমে যাবে।

স্ট্র দিয়ে পানি খান

এক গ্লাস পানি মুখ দিয়ে না খেয়ে স্ট্র দিয়ে খান। এক গ্লাস পানিতে একটি স্ট্র ডুবিয়ে দিন। তারপর কান আঙুল দিয়ে বন্ধ করে রাখুন। এবার স্ট্রয়ের মাধ্যমেই আবার পানি খান।

লেবু রস খান

লেবুর রস অথবা পাতি লেবু এক টুকরো নিয়ে খেয়ে নিন। দেখবেন টকের প্রভাবে আপনার ঢেঁকুর ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে।

জোরে জোরে নিঃশ্বাস নিন

যতটা পারবেন জোরে জোরে নিঃশ্বাস নিন। পারলে মুখ হাঁ করে নিঃশ্বাস নিন। অথবা কিছুক্ষণ দম বন্ধ করে রাখুন। দেখবেন ধীরে ধীরে কমে যাবে হেঁচকি।

মনকে পরিবর্তন করুন

হেঁচকি উঠলে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিন। কোনো দরকারি কথা চিন্তা করুন। অথবা মনযোগ সহকারে কোনো কাজ করার চেষ্টা করুন। দেখবেন কমে যাবে।

এসব নিয়ম প্রয়োগ করলে আশা করা যায় আপনি উপকৃত হবেন।


এ ক্যটাগরির আরো খবর..