× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

হিলারি ৫ পয়েন্ট এগিয়ে ট্রাম্পের চেয়ে

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার সমর্থনে।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের মধ্যকার সোমবারের বিতর্কের হিলারির প্রতি সমর্থন কিছুটা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস পরিচালিত মতামত জরিপে দেখা যাচ্ছে, হিলারি প্রতি ভোটার সমর্থন এখন ৪৩ শতাংশ, যেখানে ট্রাম্পের দিকে রয়েছে ৩৮ শতাংশ। স্পষ্ট ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হিলারি।

এ জরিপের ফলে বলা হয়েছে, উভয় প্রার্থীর কাউকে এখনো সমর্থন করেন না- এমন ভোটার রয়েছে ১৯ শতাংশ। এদের দোদুল্যমান ভোটার বলা হয়। নির্বাচনে এসব ভোটাররা মোড় ঘুরিয়ে দিতে পারেন।

রয়টার্স-ইপসোসের জরিপের ফলাফল প্রকাশিত হয় শুক্রবার। ২৩-২৯ সেপ্টেম্বর এ জরিপ পরিচালিত হয়।

এ বছর পরিচালিত সব জরিপেই এগিয়ে আছেন হিলারি। গত চার সপ্তাহে পরিচালিত জরিপগুলোতে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে ৪-৫ শতাংশ ভোটারসমর্থন বেশি রয়েছে হিলারির দিকে।

প্রধান দুই দলসহ বিকল্প দলগুলোর প্রার্থীদের নিয়ে পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের চেয়ে হিলারি এগিয়ে আছেন ৪ শতাংশ সমর্থন বেশি নিয়ে। এ ক্ষেত্রে হিলারি ৪২ শতাংশ, ট্রাম্প ৩৮ শতাংশ, লিবার্টিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন ৭ শতাংশ এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন ৩ শতাংশ ভোটার সমর্থন পাচ্ছেন।

হিলারি-ট্রাম্পের বিতর্ক দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রায় ১০ কোটি মানুষ। তবে রয়টার্স বলছে, এ সংখ্যা ৮ কোটি ৪০ লাখ। প্রাপ্তবয়স্ক দর্শকদের মধ্যে ৫৬ শতাংশ বলেছেন, এ বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। দুই প্রার্থী বিতর্কমঞ্চে ছিলেন ৯০ মিনিট।

রয়টার্স-ইপসোস যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ২ হাজার ৫০১ জন ভোটারের ওপর এ জরিপ চালিয়েছে। তাদের মতে, জরিপে ফল প্রকৃত অবস্থার চেয়ে ২ শতাংশ কম-বেশি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..