নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য গ্রেফতার

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ এর এক প্রেস বিজ্ঞপ্ততিতে খবরটি নিশ্চিত করা হয়। গ্রেফতার হিযবুত তাহরীর সদস্যের নাম এইচ এম সানাউল্লাহ সবুজ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর এ হীন কর্মপরিকল্পনা ও অপতৎতপরতা রোধকল্পে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর চৌকশ একটি দল বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর, সেকশন ৬ এলাকায় অভিযান পরিচালনা করে এইচ এম সানাউল্লাহ সবুজকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে র‍্যাব। তার কাছ থেকে হিযবুত তাহরীর লিফলেট, বিজ্ঞপ্তি, হিযবুত তাহরীর সম্বন্ধীয় লেখা এবং মতবাদ ও বই এর সফট কপি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সানাউল্লাহ সবুজ (৩৩) পেশায় বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। ২০১৭ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে জেল থেকে বের হয়ে পুনরায় তিনি সাংগঠনিক কার্যক্রমে তৎপর হয়ে উঠে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।