× Banner
সর্বশেষ
মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড়

নবীগঞ্জ প্রতিনিধি

হিন্দু নারী ধর্ষণের সংবাদ দ্যা নিউজে প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন ওসির

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
হিন্দু নারী ধর্ষণের সংবাদ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের স্বামী পরিত্যক্ত এক সন্তানের জননী হিন্দু নারী ধর্ষণের সংবাদ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের স্বামী পরিত্যক্ত এক সন্তানের জননী হিন্দু নারী ধর্ষণের সংবাদ দ্যা নিউজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর  ভিকটিম ওই নারীর বাড়িতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী।
৮ নভেম্বর বুধবার সকালে তিনি কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই বাড়িতে যান এবং আহত মহিলার চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে আশ্বস্থ করেন।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ভুমিহীন (রাজনগর) গ্রামের – করের মেয়ে ১ সন্তানের জননী (ভিকটিম) (২৫) ইনাতগঞ্জের রাজনগর গ্রামের বাবার বাড়িতে মায়ের সাথে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ভুমিহীন (রাজনগর) গ্রামের – করের মেয়ে ভিকটিম (২৫) এর ১০ বছর পূর্বে বিয়ে হয় জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের সুমন করের সাথে। বিয়ের ২ বছর পর তার স্বামীর সাথে বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি ইনাতগঞ্জের রাজনগর গ্রামের বাবার বাড়িতে মায়ের সাথে থাকেন। শুক্লফার মা সুরবালা ভিক্ষা বৃত্তি করে জীবন চালান। তার ৪ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

বাবা সম্বোধন করেও শেষ রক্ষা হয়নি, ধর্ষণের পর যৌনাঙ্গে আঘাত-কামড়ে রক্তপাত

ধর্ষণের পর শামীম যৌনাঙ্গে আঘাত করে, কামড় দিয়ে রকাক্ত  করলে গুরুতর আহত হয়ে পড়ে সুরবালা।  গ্রামবাসী ও আত্মাীয়স্বজন ভিকটিমকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। তিনদিন হাসপাতালে অবস্থান করে টাকার অভাবে চিকিৎসা না করে বর্তমানে বাড়িতে মৃত্যু শয্যায় রয়েছেন ভিকটিম দাবি তার মা ও আশপাশের লোকজনের।
এদিকে ধর্ষণের নিউজটি মুহূর্তের মধ্যে ভাইরাল হলে পার্শ্ববর্তী ২/৩ টি গ্রামের ক্ষুব্দ মানুষ রাজনগর গ্রামে উপস্থিত হয়ে শামীমের বাড়িঘর ভাংচুর করেন।
এ ঘটনার পর আহত ভিকটিমকে নিয়ে তার মা ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে গিয়ে ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদের কাছে  ঘটনাটি জানান। ইনচার্জ তাদের কোন শান্তনা না দিয়েই বের করে দেন। ভিকটিম এর মা জানান, আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় ৩ ঘন্টা পুলিশের অপেক্ষা করলেও ইনচার্জ তার বাড়িতে যাননি। তবে এসআই আবু বকর হাসপাতাল থেকে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেন।

এক পর্যায়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন। নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল বলেন, ঘটনাটি দু:খজনক ও মর্মান্তিক তিনি ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবু বকর বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..