× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ভারত প্রতিনিধি

হিন্দু দেবদেবী অবমাননাকারীদের শিরচ্ছেদ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০২২
কালী তথ্যচিত্র

হিন্দু দেবদেবীদের অবমাননাকারী চলচ্চিত্র নির্মাণকারীদের শিরচ্ছেদ করে কেউ আনতে পারে, তাহলে আমি আমার আশ্রমের সব সম্পত্তি তাকে দিয়ে দেবো। তাকে আমাদের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা প্রদান করা হবে।” এমন ঘোষণা দিলেন হরিদ্বারের শ্রী পঞ্চায়েতি নিরঞ্জনের আখড়ার প্রধান স্বামী বৈরগ্যানন্দ গিরি মহারাজ।

সম্প্রতি লীনা মণিমেকলিয়ের দ্বারা নির্মিত ‘কালী'(Kali) তথ্যচিত্র সম্পর্কিত একটি পোস্টার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, যেখানে মা কালীকে সিগারেট খেতে দেখা গিয়েছে। এরপরেই দেশজুড়ে শুরু হয়ে যায় প্রতিবাদ।

পোস্টারে মা কালীকে সিগারেট খেতে দেখার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ করে অনেকে। এর মাঝেই এবার আসরে নামলেন হরিদ্বারের শ্রী পঞ্চায়েতি নিরঞ্জনের আখড়ার প্রধান স্বামী বৈরগ্যানন্দ গিরি মহারাজ।

হরিদ্বারে তিনি ‘মির্চি বাবা’ নামে পরিচিত। সম্প্রতি এই বিতর্ক প্রসঙ্গে ক্ষুব্ধ ধর্মগুরু হিন্দু দেব-দেবীদের অবমাননাকারী সকল চলচ্চিত্র নির্মাতাদের শিরচ্ছেদ করা প্রসঙ্গে মত প্রকাশ করেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মা কালীর যে ছবি ভাইরাল হয়ে চলেছে, তাতে তাঁর অপমান হয়েছে। এতে আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে। বর্তমানে এহেন চলচ্চিত্র নির্মাণ করা হয়ে চলেছে। কয়েকদিন পূর্বে আশ্রম নামে একটি সিরিজ তৈরি হয়, যেখানে আমাদের ধর্ম প্রসঙ্গে একাধিক অপমানজনক দৃশ্য দেখানো হয়েছিল। এই অবমাননা মেনে নেওয়া যায় না। তাই আমি আজ ঘোষণা করছি যে, যদি হিন্দু দেবদেবীদের অবমাননাকারী চলচ্চিত্র নির্মাণকারীদের শিরচ্ছেদ করে কেউ আনতে পারে, তাহলে আমি আমার আশ্রমের সব সম্পত্তি তাকে দিয়ে দেবো। তাকে আমাদের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা প্রদান করা হবে।”

মির্চি বাবার এই মন্তব্যের পর গোটা দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এখানেই না থেমে তিনি বলেন, “বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগ করা হলেও সম্পূর্ণরূপে শান্তি বিরাজ হচ্ছে না। বারংবার একই রকম ঘটনা ঘটে চলেছে। তাই এদের বিরুদ্ধে শাস্তি দেওয়া প্রয়োজন আর যদি আইনের পক্ষ থেকে সাজা দেওয়া না হয়, তাহলে তাদের শিরচ্ছেদ করা উচিত। এক্ষেত্রে যে এই কাজ করতে পারবে, তাকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে।”

সাম্প্রতিককালে ধর্মীয় ইসুকে কেন্দ্র করে দেশের বুকে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে। কয়েক সপ্তাহ পূর্বেই পয়গম্বরকে নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের কারণে গোটা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেই পরিস্থিতি শান্ত হতে না হতেই পুনরায় মা কালী বিতর্কে উত্তাল দেশের রাজনীতি। সম্প্রতি লীনা মণিমেকলিয়ের দ্বারা নির্মিত ‘কালী’তথ্যচিত্র সম্পর্কিত একটি পোস্টার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, যেখানে মা কালীকে সিগারেট খেতে দেখা গিয়েছে। এরপরেই দেশজুড়ে শুরু হয়ে যায় প্রতিবাদ।


এ ক্যটাগরির আরো খবর..