× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি লিটন গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যাওয়া সেই আসামি মো: লিটন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় ২ পুলিশ সদস্যকে আসামি লিটন বোকা বানিয়ে টয়লেটে যাবার বাহানা দিয়ে টয়লেটের পাশে থাকা এক দরজা দিয়ে মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে ৭ টার দিকে সে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার পর থেকে রাণীনগর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাণীনগর উপজেলার রেলওয়ে স্টেশন থেকে ডাঙ্গাপাড়া যাবার মাঝখানে রাস্তায় একটি বনের জঙ্গল থেকে পলাতক আসামি লিটনকে গ্রেফতার করেছে রাণীনগর থানার এএসআই সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি মো: লিটন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা গেছে, গত সোমবার মো: আনোয়ার নামে একজন ব্যক্তি বাদি হয়ে রাণীনগর থানায় একটি মারপিটের মামলা দায়ের করেন। মামলার পেক্ষিতে পুলিশ লিটনকে গত সোমবার আটক করে। আটককৃত আসামি লিটনের মাথায় জখম থাকায় কারনে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে ৭ টার দিকে ২ পুলিশ সদস্যকে বোকা বানিয়ে টয়লেটে যাবার বাহানা দিয়ে টয়লেটের পাশে থাকা এক দরজা দিয়ে আটককৃত আসামি লিটন পালিয়ে যায়।

এ ব্যাপারে রাণীনগর থানার তদন্ত ওসি মো: তারেকুর রহমান সরকার জানান, পুলিশ সদস্যকে আসামি লিটন বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিলো। আসামি পালানোর পর থেকে আমরা বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। মঙ্গলবার বিকেলে রেলওয়ে স্টেশন থেকে ডাঙ্গাপাড়া যাবার মাঝখানে রাস্তায় একটি বনের জঙ্গল থেকে পলাতক আসামি লিটনকে গ্রেফতার করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..