হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য দিতে নির্দেশ

হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য দিতে নির্দেশ

সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ হাইকোর্ট দেয়ার পরিপ্রেক্ষিতে সাত দিনের মধ্যে দেশের সব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এই আদেশ জারি করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব প্রতিবেদন দিতে হবে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র গণমাধ্যমকে বলেন, সোমবার হাইকোর্টের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।