× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

হালাল নাইট ক্লাবের পর সৌদিতে পালিত হল হালাল ভালবাসা দিবস

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ হালাল নাইট ক্লাবের পর এবার সৌদি আরবে প্রথমবারের মত ভাবে পালিত হলো হালাল ভালবাসা দিবস। এর আগে দেশটিতে ভালবাসা দিবসকে হারাম হিসেবে দেখা হত।

দেশটিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই নানা সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভালবাসা দিবস পালিত হল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারে ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে দেশটতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভালবাসা দিবস পালন করেছে।

এর আগে কোন রেস্টুরেন্ট বা কোন প্রতিষ্ঠান ভালবাসা দিবস উপলক্ষে কোন আয়োজন করলে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করতো। কেননা এই দিবসটিকে হারাম হিসেবে দেখা হত। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, এবারে দেশটিতে বিভিন্ন দোকানে চকলেট, টেডি বিয়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে। এর আগে এই দিবসটিতে দোকানদারেরা লাল গোলাপ বিক্রি করতেও ভয় পেত। দোকানে তারা তা লুকিয়ে রাখতো। তবে এবার দেদারছে তারা দিবসটি উপলক্ষে নানা আয়োজন করতে পেরেছে।


এ ক্যটাগরির আরো খবর..