× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন

হালদা নদীকে ‘বঙ্গবন্ধু জীববৈচিত্র্যসমৃদ্ধ ঐতিহ্য হালদা’ ঘোষণার সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/halda.jpg

ঢাকা, ১৮ মার্চ, বৃহস্পতিবারঃ রুই জাতীয় মাছের প্রজননের জন্য দেশের সর্ববৃহৎ নদী হালদাকে ‘বঙ্গবন্ধু জীববৈচিত্র্যসমৃদ্ধ ঐতিহ্য হালদা’ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জীববৈচিত্র্য বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ জীববৈচিত্র্য আইন ২০১৭ অনুযায়ী গঠিত জাতীয় জীববৈচিত্র্য কমিটি জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও ঘোষণার জন্য পরামর্শ প্রদান এবং ঘোষিত এলাকার ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত নির্দেশনা প্রদান করবে।

মন্ত্রী বলেন, আজকের এ সিদ্ধান্তের ফলে হালদা নদীতে কার্প জাতীয় মাছের প্রজনন নির্বিঘ্ন, ডলফিন সুরক্ষা, দূষণ কমানোসহ সামগ্রিক জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণ সহজ করতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে। পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের জন্য সরকার দায়বদ্ধ।

এছাড়াও জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ (Convention on Biological Diversity) এর পক্ষ হিসাবে জীববৈচিত্র্য সংরক্ষণ ও উহার উপাদানসমূহের টেকসই ব্যবহার, জীবসম্পদ ও তদ্‌সংশ্লিষ্ট জ্ঞান ব্যবহার হইতে প্রাপ্ত সুফলের সুষ্ঠু ও ন্যায্য হিস্যা বণ্টন এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করছে।

জাতীয় জীববৈচিত্র্য কমিটির প্রথম সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মোঃ মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড একেএম রফিক আহাম্মদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর /সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..