× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

হারাগাছ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলেবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট শুরুর দিকে ভোটাদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভীর জমায় ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহন।

এ পৌরসভায় ২০টি কেন্দ্রে ৮৪ টি বুথে প্রায় ৪৬ হাজার ৭৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হারাগাছ পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাকিবুব রহমান মাস্টার ,

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জাহিদ হোসেন হাত পাখা প্রতীক নিয়ে ও স্বতস্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সাদাকাত হোসেন ঝন্টু মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,র‍্যাব পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..