× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

হামাস কেন ইসরায়েলে হঠাৎ করে হামলা চালাল: আল জাজিরার বিশ্লেষণ

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
hamas

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় ইসরায়েলে হামাসের হামলা শুরু হয়। জবাবে গাজায় হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে ইসরায়েলের নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে। ইরানপন্থী সংগঠন হামাস অনেকটা আকস্মিকভাবেই ইসরায়েলে হামলা চালিয়েছে। আজ শনিবার সকালের এই হামলা ইসরায়েলিদের পাশাপাশি অনেককে বিস্মিত করেছে। সাধারণত ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়ে আসছিল হামাস। এবার হামাস কেন আগে হামলা চালাল, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

হামাসের মুখপাত্র খালেদ কাদোমি আল-জাজিরাকে বলেছেন, দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। খালেদ বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় গাজায়, ফিলিস্তিনি জনগণের ওপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ।’ এর আগে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেন, ‘দুনিয়ার বুকে সর্বশেষ দখলদারত্বের অবসানে সবচেয়ে বড় যুদ্ধের দিন আজ।’ তিনি বলেন, ‘যার কাছেই একটি বন্দুক রয়েছে, তার উচিত সেটা নিয়ে বের হওয়া। সময় এসে গেছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১০০-এ দাঁড়িয়েছে। আর ইসরায়েলি হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহত ফিলিস্তিনির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় একের পর এক হতাহত ব্যক্তিকে আনা হচ্ছে। লোকজনকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে পশ্চিম তীরের প্রতিরোধযোদ্ধাদের পাশাপাশি আরব ও মুসলিম দেশগুলোকে এই যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

গাজায় হামাস সরকারের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী গাজি হামাদ আল-জাজিরাকে বলেন, যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, এই অভিযান তাদের জন্যও একধরনের বার্তা।

গাজি হামাদ বলেন, ‘আমি মনে করি, এটা তাদের জন্য লজ্জার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আরব দেশগুলোর প্রতি আমি আহ্বান জানাই। কারণ, ইসরায়েল শান্তি ও সহ-অবস্থানে বিশ্বাস করে, এমন কোনো দেশ নয়। এটা শত্রুরাষ্ট্র; তাদের প্রতিহত করতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..