× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

হামাসের হামলায় ইসরায়েলে এক সুপারনোভা উৎসবেই নিহত ২৫০

Dutta
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
israel

ফিলিস্তিনের গাজার ইরানপন্থী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসবস্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন। গত শনিবার সকালে হামাস প্রথম যে কয়টা স্থানে হামলা করে, তার মধ্যে এটি অন্যতম।

একজন জার্মান নারী দাবি করেছেন, তার ধারণা, সুপারনোভা উৎসবে যোগ দেওয়া তার মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক হামলার শিকার হয়েছেন। এদিকে ইসরায়েলের হামলার পর থেকে আহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো।


এ ক্যটাগরির আরো খবর..