× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

কূটনৈতিক রিপোর্টার

হামাসের হামলায় ইসরায়েলে নিহত ২২, যুদ্ধের মধ্যে রয়েছি বললেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
হামাসের হামলায় ইসরায়েলে নিহত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলা শুরুর পাঁচ ঘণ্টা পর আজ শনিবার জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু। বলেন, শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও বলেছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সেনারা সব জায়গায় শক্রর বিরুদ্ধে লড়াই করছে।

এএফপির সাংবাদিক বলেছেন, ইসরায়েল সীমান্ত থেকে গাজার পূর্বাঞ্চলের অনেক বাসিন্দা ঘর ছেড়ে পালিয়ে গেছেন।

যুক্তরাষ্ট্র হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। ফিলিস্তিন বিষয়ক যুক্তরাষ্ট্রের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘সন্ত্রাস ও সহিংসতায় কোনো কিছুর সমাধান হয় না।’

আজ শনিবার ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়েছে। হামাস বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেটগুলো ছুড়েছে তারা। প্রথম ২০ মিনিটের অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে হামাস। ইসরায়েলের এনটুয়েলভ নিউজের বরাতে রয়টার্সের খবর বলছে, হামলায় কমপক্ষে ২২ জন ইসরায়েলি নিহত হয়েছে।

ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ জন ফিলিস্তিনি, ৩২ জন ইসরায়েলি এবং ২ জন বিদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন।


এ ক্যটাগরির আরো খবর..