× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

হামলাকারীদের ভিডিও প্রকাশ করেছে আইএস

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসসহ ছয়টি স্থানে হামলাকারীদের ভিডিওচিত্র প্রকাশ করেছে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত বছর নভেম্বরে প্যারিস হামলায় ১৩০ জন নিহত হয়। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর ইউরোপজুড়ে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়।

‘তাদের যেখানে পাও সেখানে হত্যা কর’ শিরোনামের ভিডিওটিতে পশ্চিমাদের হত্যার জন্য আইএস সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে প্যারিস হামলায় সংশ্লিষ্ট চার বেলজিয়ান, তিন ফরাসি ও দুই ইরাকি দায়ী বলে জানানো হয়। হামলার আগে জঙ্গিদের অস্ত্রবহন, জিম্মিদের গুলি ও শিরশ্ছেদের চিত্রও দেখানো হয় ভিডিওতে। আইএসের আল-হায়াত মিডিয়া সেন্টার প্রকাশিত ভিডিওটিতে এসব জঙ্গিকে ‘সিংহ’ বলে সম্বোধন করা হয়, যারা ফ্রান্সকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করেছে।

ভিডিওতে ফরাসি ও আরবি ভাষায় দেওয়া বক্তব্যে সিরিয়া ও ইরাকে যেসব দেশ মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নিয়েছে, তাদের সম্বোধন করে হুমকি দেওয়া হয়। ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ছবি দেখিয়ে বলা হয়, ‘যারাই কুফরের পক্ষে অবস্থান নেবে, তারাই আমাদের তরবারির লক্ষ্যবস্তু হবে।’


এ ক্যটাগরির আরো খবর..