× Banner
সর্বশেষ
বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

হাতিরঝিল প্রকল্পে বাস সার্ভিস চালু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ প্রতীক্ষার পর হাতিরঝিল প্রকল্পে বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী ও দর্শনার্থীরা। তবে হাতিরঝিল প্রকল্প এলাকা ঘুরে এখনো দেখা মিলছে অবৈধ পরিবহনের।

এ অবস্থায় দর্শনার্থী ও এলাকাবাসী বলছেন বাসের সংখ্যা বাড়ালে অবৈধ পরিবহনের সংখ্যা কমবে। আর নির্ধারিত ভাড়াকে অতিরিক্ত দাবি করে, সর্বনিম্ন ভাড়া ৫ টাকা করার দাবি জানান তারা।

অন্যদিকে অভিযোগ আমলে নিয়ে প্রকল্প পরিচালক বলেছেন, যৌক্তিকভাবেই ভাড়া নির্ধারিত হয়েছে।

যান্ত্রিক শহরের কোলাহল ক্লান্তি আর বিষাদ ভুলাতে রাজধানীবাসীর জন্য স্বস্তির সুবাতাস এনে দিয়েছে হাতিরঝিল প্রকল্প। তবে বিনোদনকেন্দ্র ছাড়াও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল রাজধানীর পূর্ব ও পশ্চিমের মধ্যে যোগাযোগ দ্রুতকরনসহ যানজট নিরসন।

পূর্ব-পশ্চিমের সহজ যোগাযোগের জন্য হাতিরঝিলে গণপরিবহন চালু ছিল এলাকাবাসী ও দর্শনার্থীদের দীর্ঘদিনের দাবি। এর প্রেক্ষিতে প্রকল্প উদ্বোধনের প্রায় দুই বছর পর চারটি বাস নিয়ে চালু হল গণপরিবহন। দুই মাসের মধ্যে যুক্ত হবে আরো দুটি এসি বাস। রামপুরা থেকে এফডিসি ক্রসিং পর্যন্ত ১৫ টাকা আর পুরো হাতিরঝিল ঘুরলে দিতে হবে ৩০ টাকা। আর দশটি নির্ধারিত স্থান থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন।

এতে এলাকাবাসী আনন্দিত হলেও, কিছু অভিযোগ থাকছেই।

বাস সার্ভিস চালু হলেও এখন অবৈধ পরিবহনের দেখা মিলছে হাতিরঝিলে।

তবে সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে রাজউক হাতিরঝিল প্রকল্প পরিচালক জামাল আক্তার ভূইয়া বললেন, ক্রমান্বয়ে বাড়ানো হবে বাসের সংখ্যা।

সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চক্রাকারে ৪টি বাস হাতিরঝিলে প্রদক্ষিণ করবে বলেও জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..