× Banner
সর্বশেষ
আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত

হাজী সেলিমের তাণ্ডবে নিজ প্রতিষ্ঠানেই যেতে পারছেনা ব্যবসায়ীরা

Kishori
হালনাগাদ: সোমবার, ২ নভেম্বর, ২০২০
নিজ প্রতিষ্ঠানেই যেতে পারছেনা

মামলা থাকার পরও এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছেন ঢাকা-৭ আসনের এই সংসদ সদস্য। হাজী সেলিমের তাণ্ডবে ভীত হয়ে নিজের প্রতিষ্ঠানেই যেতে পারছেন না এমন অভিযোগ অনেক ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ রাতের আঁধারে চকবাজার বশির মার্কেটে কোটি কোটি টাকার মালামালসহ দোকান দখলে নিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে নতুন ভবন নির্মাণ করছেন তিনি। যারা প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য হটলাইন খোলার পরামর্শ টিআইবির।

রাজধানীর চকবাজার এলাকার ব্যবসায়ীদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। তিল তিল করে গড়ে তোলা দোকান দখল হয়ে গেলেও চেয়ে দেখা ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যেন কিছুই করার নেই। প্রতিবাদ করলে যেন জীবনটাই চলে যায়, সেই ভয় সব সময় তাড়া করে ফেরে। অথচ নিজের ক্ষমতার জানান দিতে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন হাজী সেলিম।

চকবাজারে বশির মার্কেটে দোকান হারানো কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, থানায় গেলে মামলা নেয় না পুলিশ।

দোকান হারানো ব্যবসায়ীরা বলেন, আমরা সরাসরি জজ কোর্টে মামলা করেছি। থানা তো হাজী সেলিমের, সেখানে কি মামলা নেবে? ওনাকে গ্রেপ্তার না করলে আমাদের তো অনেক অসুবিধা হবে। দোকানে আসতে পারছি না। ব্যবসাও করতে পারছি না। বুঝতেই তো পারেন কোন সমস্যায় আছি। আমাদের সাতটি দোকান ছিল। সবটাই দখল করেছে। আমরা র‌্যাব ও প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।

আরেক ব্যবসায়ী বলেন, আলফালা মার্কেটের ভেতর অংশটুকু নেয়ার পরিকল্পনা প্রায় শেষ। যারা বিক্রি করতে চায়নি তাদের টর্চার সেলে নিয়ে বলেছে হয় বিক্রি কর না হয় জীবন দিতে হবে। বাধ্য হয়ে অনেকে জমি ছেড়ে চলে গেছে। আবার অনেকে ফকির ও হয়েছে।

ডিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বলেন, আমরা সবসময় মামলা নেই। কেউ এমন অভিযোগ করতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না।

আল ফালাহ মার্কেটের ব্যবসায়ীরাও ভয়ে কথা বলতে না চাইলেও কয়েকজন জানান, হাজী সেলিম আতঙ্কে রয়েছেন তারা। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ীরা।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না। এটি অবাক হওয়ার মতো কিছু না। কারণ এর আগেও এমন ঘটনা ঘটেছে। আগের একটি দৃষ্টান্ত আছে যে গণশুনানির মতো আয়োজন করে তথ্য সংগ্রহ করা এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করা অসম্ভব কিছু না।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, যদি র‌্যাবের নির্দিষ্ট কার্যবিধিতে পড়ে এবং নির্দিষ্ট ফৌজদারি দণ্ডবিধিতে প্রমাণিত হলে সেক্ষেত্রে র‌্যাব আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। যারা প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন তাদের অভিযোগ নিতে র‌্যাবের হটলাইন খোলার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..