× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েও স্ত্রীর স্বীকৃতি মেলেনি প্রেমিকা গার্মেন্টস কর্মীর

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রেমজ সম্পর্কের সূত্রধরে রিক্সা চালক প্রেমিকের হাতধরে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েও স্ত্রীর স্বীকৃতি মেলেনি প্রেমিকা গার্মেন্টস্ কর্মীর। প্রতারণাকর এমন ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কাঁটিপাড়া গ্রামে।

পুলিশ হনুফা নামে গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে সমাজসেবা দপ্তরের মাধ্যমে তার পিতা মাতার কাছে হস্তান্তর করেছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার কাঁটিপাড়া গ্রামের মৃত জব্বার সানার ছেলে রফিক (৩৫) দীর্ঘদিন খাগড়াছড়িতে অটোরিক্সা চালাতো। ওখানে অবস্থান কালে মুঠোফোন সূত্রে খাগড়াছড়ির দীঘিনালা থানার মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া এলাকার হারুণ ব্যাপারীর মেয়ে গার্মেন্টস কর্মী হনুফা খাতুন (৩০) এর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। এরই সূত্রধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত শনিবার হনুফাকে সাথে নিয়ে নিজ গ্রামে এসে গাঁ ঢাকা দেয় রফিক। পরে খবর পেয়ে পুলিশ কাঁটিপাড়া থেকে গার্মেন্টস কর্মী হনুফাকে উদ্ধার করে সমাজসেবা দপ্তর কর্তৃপক্ষের মাধ্যমে সোমবার সকালে হনুফাকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন।


এ ক্যটাগরির আরো খবর..