× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নিউজ ডেক্স

হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আমরা আপিল করছি : নিপুণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আমরা আপিল করছি : নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের চেয়ারে বসেছেন চিত্রনায়ক জায়েদ খান। হাইকোর্টে থেকে রায় পেয়েই তিনি ওই চেয়ারের দখল নেন।

হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছিল গতকাল বুধবার (২ মার্চ)। আর আজ বৃহস্পতিবার (৩ মার্চ) হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

তিনি বলেন, হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি।

চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ রায়ের ফলে সমিতির নির্বাচনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে কমিশনের সিদ্ধান্ত বহাল থাকলো। এতে চিত্রনায়ক জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

হাইকোর্টের এই রায়ে জায়েদ খান ৩ বার ‘আলহামদুলিল্লাহ’ জানিয়ে গণমাধ্যমকে বলেন, আদালতের রায়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি জানতাম ন্যায়বিচার আমি পাব, তাই হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..