হলুদ কখন খাবেন

স্বাস্থ্য ডেস্ক: ঘরোয়া উপাদান হিসেবে বহু বছর ধরেই হলুদের ব্যবহার হয়ে আসছে। ক্যানসার প্রতিরোধে, দীর্ঘমেয়াদী প্রদাহ প্রতিরোধে, হৃদপিণ্ডকে ভালো রাখতে হলুদ খাওয়া  উপকারী। তবে আপনি কী জানেন শারীরিক কোন অবস্থায় হলুদ খাওয়া ঠিক নয়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড প্রকাশ করেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।

ডায়াবেটিসের ওষুধ যাঁরা খান

হলুদের মধ্যে প্রাকৃতিকভাবেই রক্তের সুগার কমিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। এটি টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। ডায়াবেটিস প্রতিরোধে এবং সুগারের মাত্রা কমাতে খাদ্যতালিকায় হলুদ রাখাকে সাদুবাদ জানানো যায়।

তবে যারা ডায়াবেটিসের ওষুধ খায় তাদের জন্য হলুদ খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এতে রক্তের সুগার অনেক কমে যেতে পারে। এতে হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

গর্ভবতী নারী

গর্ভাবস্থায় ও স্তন দানকরী মায়েদের ক্ষেত্রে হলুদ খাওয়া নিরাপদ। তবে যদি গর্ভাবস্থায় হলুদের সাপ্লিমেন্ট বেশি পারিমাণ খাওয়া হয় এটি ঝুঁকির কারণ হতে পারে। এতে অনেক সময় গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া স্তন দানকারী মায়েদের ক্ষেত্রেও বিশেষজ্ঞরা হলুদ কম খেতে এবং হলুদের সাপ্লিমেন্ট একেবারেই এড়িয়ে যেতে বলেন।

পিত্তথলিতে সমস্যা থাকলে

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের এক গবেষণায় বলা হয়, হলুদ পিত্তথলির সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই আপনার যদি পিত্তথলি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে হলুদ খাওয়াই ভালো।

কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকলে

কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকলে হলুদের সাপ্লিমেন্ট না খাওয়াই ভালো। কারণ, হলুদ রাসায়নিক অক্সালেটের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই কিডনিতে পাথর হওয়া প্রবণতা থাকলে হলুদ একটু কমিয়ে খান।

যারা রক্ত জমাট বাঁধার ওষুধ খান

হলুদ রক্তকে পাতলা করে দেয়। যাদের রক্তপাত হওয়ার সমস্যা রয়েছে তাদের হলুদ খাওয়ার এড়িয়ে যাওয়া ভালো। এটি রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়।

আপনি যদি ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাধার ওষুধ খান, তবে হলুদ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

পাকস্থলীর এসিডের সমস্যায় ভুগলে

হলুদ পাকস্থলীর এসিড বাড়িয়ে দেয়। ওষুধের প্রভাব কমিয়ে দেয়। যদি এই সমস্যা থাকে তবে হলুদ খাওয়া বাদ দেওয়া ভালো। আর একেবারে না পারলেও কমিয়ে দিন কিছুটা হলেও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।