× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক

হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে?

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক

হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলেন হলিউডের শীর্ষতম অভিনেতা টম ক্রুজ। টম ক্রুজ তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভেরিক এর জন্যে প্রায় ১০০ মিলিয়ন ডলারেরও বেশি উপার্জন করেছেন। সুতরাং গোটা বিশ্বের সবথেকে শীর্ষতম পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলেন টম ক্রুজ।

অন্যদিকে অভিনেতা উইল স্মিথ তাঁর আসন্ন চলচ্চিত্র Action Thriller Emancipation-এর জন্যে ৩৫ মিলিয়ন ডলারেরও বেশি উপার্জন করেছেন।

তাই তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

এছাড়াও এই তালিকায় রয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট, ডোয়াইন জনসন, ভিন ডিজেল, জোয়াকুইন ফিনিক্স প্রমুখ।

‘টপ গান: ম্যাভেরিক-এ অভিনয়ের পাশাপাশি এই সুপারহিট সিনেমাটি প্রযোজনা করেছেন টম ক্রুজ। এই ছবিটির বক্স অফিস আয়, অভিনেতার পারিশ্রমিক, স্ট্রিমিং রাজস্ব, সব মিলিয়ে এই ছবিটির জন্যে মোট ১০০ মিলিয়নেরও বেশি আয় করেছেন টম ক্রুজ।

টপ গান: ম্যাভেরিক গত মে মাসে মুক্তি পেয়েছে। আর এই ছবিটি গোটা বিশ্বব্যাপী প্রায় ১.২ বিলিয়ন ডলার আয় করেছে। আর এটি বক্স অফিসে বিলিয়ন-ডলারের চিহ্ন অতিক্রমকারী প্রথম টম ক্রুজ চলচ্চিত্র হিসেবে পরিণত হয়েছে।

জানা গেছে, টম এবং ডোয়াইন জনসন, তাঁদের আসন্ন চলচ্চিত্র ব্ল্যাক অ্যাডামের জন্য ২২.৫ মিলিয়ন ডলার আয় করেছেন। আর দ্বিতীয় বৃহত্তম আয় করা অভিনেতা হলেন উইল স্মিথ, যিনি গত ২৭ মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে অস্কার হোস্ট ক্রিস রককে চড় মারার জন্য শিরোনাম হয়েছিলেন।

এছাড়াও অন্যান্য উচ্চ উপার্জনকারী অভিনেতাদের মধ্যে রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও, যিনি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ এর জন্যে প্রায় ৩০ মিলিয়ন ডলার আয় করেছেন।

এছাড়া ব্র্যাড পিট, যিনি তাঁর আসন্ন শিরোনামবিহীন ছবির জন্যে ৩০ মিলিয়ন আয় করেছেন। এই তালিকায় রয়েছেন মার্গট রবি এবং রায়ান গসলিং, যারা প্রত্যেকেই ১২.৫ মিলিয়ন আয় করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..