× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

বিনোদন ডেক্স

হলিউডের জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার বিরল রোগে আক্রান্ত

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
হলিউডের জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার বিরল রোগে আক্রান্ত

হলিউডের জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের ভক্তদের জন্য দুঃখের খবর । এক বিরল রোগে ( রামসে হান্ট সিনড্রোমে )আক্রান্ত হয়ে তার মুখের একপাশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। যে কারণে বেশ কয়েকটি কনসার্ট বাতিল হয়েছে গায়ক জাস্টিন বিবারের।

তিনি জানান, এই রোগের ফলে তার মুখমণ্ডলের এক পাশ পুরোপুরি অবশ হয়ে গেছে। আর এ কারণেই তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না, হাসতেও পারছেন না। একই কারণে চোখের সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘আশা করি, এটি যাতে দীর্ঘস্থায়ী না হয়। শো বাতিল করে এই সময়টি শুধু বিশ্রাম নিবো। যাতে দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’’

মেডিকেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি রামসে হান্ট সিনড্রমে আক্রান্ত হন তখন তার মুখমণ্ডলের স্নায়ু ব্যবহারের কার্যকারিতা হারিয়ে ফেলে। কারও কারও কানেও সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে এ সমস্যা অস্থায়ী। আবার কারও ক্ষেত্রে স্থায়ী হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..