× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

সুমন দত্ত

হলিউডের চিত্রনাট্য লেখক রবার্ট টাউন আর নেই

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিউজ ডেস্ক: হলিউডের বিভিন্ন জনপ্রিয় সিনেমার চিত্রনাট্য লেখক রবার্ট টাউন মারা গেছেন। অস্কার জয়ী চায়নাটাউনের চিত্রনাট্য লিখেছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯।

লেখকের প্রকাশক ক্যারি ম্যাকক্লুর তার মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন। লেখক তার লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

টাউন বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্যর জন্য অস্কার পান। তার মধ্যে রয়েছে দ্যা লাস্ট ডিটেইল, শ্যাম্পু ও মিশন ইমপসিবল।

টাউন ১৯৭০ সালে হলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন। সেই সময়ে কয়েকটি ক্লাসিক সিনেমায় তার কাজ ছিল প্রশংসনীয়। তবে দু:খের বিষয় তাকে ক্রেডিট দেননি পরিচালকরা। বনি অ্যান্ড ক্লাইড এবং দ্যা গডফাদার এমনই দুটি সিনেমা।

১৯৬০-এর দশকের হলিউডের কম বাজেটের চলচ্চিত্রগুলির জন্য একজন ভ্রমণকারী লেখক হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। টাউনকে একজন ‘সৃজনশীল পরামর্শদাতা’ বলে মনে করা হতো।

টাউন ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে টানা তিন বছর তার চিত্রনাট্য অস্কারের জন্য মনোনীত হয়। ‘চায়নাটাউন’-এর জন্য জিতেছিলেন অস্কার।
ছবিটিতে জ্যাক নিকোলসনকে ১৯৩০-এর দশকের একজন ব্যক্তিগত গোয়েন্দা হিসেবে দেখানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসের দুর্নীতির জগৎ উন্মোচিত হয় ওই ছবিতে।


এ ক্যটাগরির আরো খবর..