× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান – প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র (পটুয়াখালী -৩) বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা মো. মতিউল ইসলাম চৌধুরী।

রোববার সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়। মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।

এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী শাহজাহান খান ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি থেকে মোট তিনজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিল। এই আসনে মোট সাত প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তাদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৈধ গ্রহণ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..