× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

হরিপুরে গৃহবধূ খুন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের হরিপুর মলনী গ্রামে মঙ্গলবার রাতে আফরোজা (২৮) নামে এক গৃহবধূকে খুন করেছে তার স্বামীর পরিবারের লোকজন। এলাকাবাসি জানায়, মলানী গ্রামের ইউসুফ আলীর ছেলে বজলার রশিদ মানিক’র এটি দ্বিতীয় স্ত্রী।

প্রথম স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করতো। কিছুদিন পরেই তাকে সংসার চ্যুত করা হয়। প্রায় বছর দেড়েক আগে রাণীশংকৈল উপজেলার ভেলাই গ্রামের হাফিজুলের মেয়ে আফরোজাকে দ্বিতীয় বিয়ে করে মানিক। ৬ লক্ষ টাকা যৌতুক নেওয়ার পরও নানাভাবে খোটা দিত। সব সময় চালান হত শারীরিক ও অমানবিক নির্যাতন।

১৬ আগষ্ট বাদ মাগরিব তাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলা হয়। এ ঘটনায় গৃহবধূর শ্বাশুড়ী রহিমা বেগমকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। আফরোজা ৬ মাসের ১ কন্যা সন্তানের জননী। পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..