× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

৬ বস্তায় ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
চোরা হরিণ শিকার

সুন্দরবনের শাকবাড়িয়া থেকে ছয়টি বস্তায় ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

বন টহল ফাঁড়ির বনরক্ষীদের দেখে নৌকা ফেলে পালিয়ে গেছেন শিকারিরা।

ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হ‌য়ে‌ছে। সোমবার (১০ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

টর্চ লাইটের আলোয় দূর থেকে দুজন শিকারিকে সুন্দরবনের ভেতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যান চোরা শিকারিরা।


এ ক্যটাগরির আরো খবর..