হরিণাকুন্ডুতে পিতা-মাতাকে নির্যাতনের অপরাধে নেশাগ্রস্থ ছেলের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি: পিতা-মাতাকে নির্যাতন করার অপরাধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে ছেলে বিল্লাল হোসেন (২১)কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে এ আদালত পরিচালিত হয়।

আদালত সুত্রে জানা যায়, চটকাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী সবুরা খাতুনকে শারিরীক ভাবে নির্যাতন করতো তার নেশাগ্রস্থ ছেলে বিল্লাল হোসেন।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে দন্ডবিধি ৩৫২ ও ৩৫৮ ধারা মোতাবেক ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।