× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হরিণাকুন্ডুতে ডাক্তারের ভুল অপারেশনে রোগীর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরের শিখা ক্লিনিকে ডাক্তারের ভুল অপারেশনে পলি খাতুন (২২) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে। পলি একই উপজেলার পারফলসি গ্রামের আবুল কালাম ওরফে কালুর স্ত্রী।

ক্লিনিক মালিক কলিম উদ্দীন জানান, শুক্রবার রাতে পলি খাতুন সিজারিয়ানের জন্য ভর্তি হন শিখা ক্লিনিকে। রাতেই অপারেশন করেন হরিণাকুন্ডু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন। তিনি আরো জানান, মধ্যরাতে ভালভাবে জ্ঞান ফিরে আসলে পলি খাতুনের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েন। তখন তড়িঘড়ি করে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ডাঃ আলমগীর। শনিবার সকাল ৮টার দিকে পলি খাতুন মৃত্যু বরণ করেন।

রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, অপারেশনের সময় নাড়ি বা অন্য কোন শিরা কেটে ফেলার কারণে পলি খাতুনের মৃত্যু হতে পারে। এ ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য এম সাইফুজ্জামান জানান, দায়ী চিকিৎসক ডাঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঝিনাইদহ সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করবেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জানান, তিনি ঘটনাটি জেনেছেন। তদন্ত করে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

অন্যদিকে হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, লিখিত অভিযোগ দিলে তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..