× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘুর বসতভিটা দখল

admin
হালনাগাদ: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩০ এপ্রিল’২০১৮:  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘুর বসতভিটা দখল করে নিয়েছে নাসির উদ্দিন নামের এক ভূমিদস্যু। শনিবার বিকেলে জোরপুর্বক ওই জমিতে কলাগাছ লাগিয়ে বেড়া দিয়ে ঘিরে ফেলে ঘরে তালা দেয় সে।

ভুক্তভোগী নন্দদুলাল সরকার জানান, তার পৈত্রিক সুত্রে পাওয়া ২২ শতক জমিতে দীর্ঘদিন ধরে বসত করে আসছিলেন। নন্দদুলালের চাচা সন্তোষ সরকার দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ায় পর তিনি ওই জমিতে বসবাস করে আসছিল। কয়েক মাস আগে থেকে গ্রামের ভূমিদস্যু নাসির উদ্দিন ২২ শতক জমির মধ্যে ৭.২৬ শতক জমি ক্রয় সুত্রে দাবী করে আসছে। চাচা সন্তোষ জমি বিক্রি করার পর ভাতিজা নন্দদুলাল সরকার বিষয়টি জানতে পেরে আদালতে আমানত করে।

আদালত এর প্রেক্ষিতে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু নাসির উদ্দিন গ্রামের প্রভাবশালী হওয়ায় ভাই রাজ্জাক মাষ্টারের সহযোগীতায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিটি দখল করে নিয়েছে। ওই জমিতে থাকা নন্দদুলালের একটি ঘরে তালা দিয়েছে নাসির এবং উঠান কুপিয়ে কলাগাছ লাগিয়েছে। ভুক্তভোগী নন্দদুলাল সরকার বলেন, ১৪৪ ধারা জারি থাকা স্বত্তেও ভাই রাজ্জাক মাষ্টারের সহায়তায় নাসির উদ্দিন কিভাবে জমি দখল নিল।

অভিযুক্ত নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা পেয়ে যথারীতি উভয় পক্ষকে নোটিশ দিয়ে স্থীতিবস্থা বজায় রাখার জন্য বলেছিলাম। নাসির উদ্দিন জমি দখল করে নিয়েছে বলে জানতে পেরেছি। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..