× Banner
সর্বশেষ
শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব

হরমোন ভারসাম্যহীনতার লক্ষণ

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: শারীরিক বৃদ্ধি, মেজাজের ওঠানামা, শরীরের তাপমাত্রা, খাবারের বিপাক ইত্যাদিতে প্রভাব ফেলে হরমোন। হরমোনের ভারসাম্যহীনতার কারণে শরীরে বিভিন্ন সমস্যা হয়। কিছু লক্ষণ দেখলে বোঝা যায়, হরমোন ভারসাম্য হারাচ্ছে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড হাউস জানিয়েছে হরমোনের ভারসাম্যহীনতার সাত লক্ষণের কথা।

. ওজন বাড়া

কেবল বেশি খেলেই মানুষ মুটিয়ে যায় না। কখনো কখনো হরমোনের ভারসাম্যহীনতার কারণেও এটি হতে পারে। তাই স্বল্প পরিমাণ খাবার গ্রহণের পরও যদি মুটিয়ে যান, চিকিৎসকের পরামর্শ নিন।

. চুল পড়া

হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়ে। ডাইহাইড্রোটেস্টোস্টেরন চুল পড়ার জন্য দায়ী। তাই অতিরিক্ত চুল পড়লেও বুঝতে হবে হরমোনের অসুবিধা হচ্ছে।

. অতিরিক্ত ঘাম

নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সেরোটোনিন হরমোনের বেশি বা কম উৎপাদন অতিরিক্ত ঘাম তৈরি করে। এ ছাড়া নারী শরীরে মেনোপজ বা পেরিমেনোপজের সময় হরমোন ভারসাম্যহীন হয়ে পড়ে। তখন অতিরিক্ত ঘাম হয়।

. অবসন্নতা

অবসন্নতাও হরমোনের ভারসাম্যহীনতার আরেকটি লক্ষণ। ঘুম ভালো হওয়ার পরও যদি অবসন্ন লাগে, তাহলে হরমোনের ভারসাম্যহীনতার কারণে এটি হতে পারে।

. মেজাজ খিটখিটে

বাজে বা খিটখিটে মেজাজ, বিরক্তি, উদ্বিগ্নতা এবং বিষণ্ণতা ইত্যাদি হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ। থাইরয়েড গ্রন্থির কম হরমোন উৎপাদনের কারণে এ সমস্যা হয়।

. ঘুমের অসুবিধা

ইসট্রোজেন হরমোন ঘুমের বিষয়কে ঠিকঠাক রাখে। এর ভারসাম্যহীনতা ঘুমের অসুবিধা করে। বিশেষ করে মেনোপজ ও পেরিমেনোপজের সময় এ সমস্যা হয়।

. হজমে সমস্যা

গ্যাসট্রোইনটেসটাইনাল পদ্ধতিতে তিন ধরনের হরমোন হজমে প্রভাব ফেলে। এদের বলা হয়—গ্যাসট্রিন, স্যাকরেটিন ও কোলেসিস্টোকাইনিন। এগুলো খাবারকে ভাঙতে এবং হজম হতে সাহায্য করে। এসব হরমোনের ভারসাম্যহীনতা হলে হজমে সমস্যা হয়।


এ ক্যটাগরির আরো খবর..