× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ

হবিগঞ্জ-১ আসনে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আসনে হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল  জয় পেয়েছেন।  তিনি সাবেক সংসদ সদস্য   বিএনপির স্থায়ী কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে  জয় ছিনিয়ে আনেন।
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টি আসন মিলে মোট ১৭৭টি আসনে ড, রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি  বিপুল ভোটের ব্যবধানে সাবেক এমপিকে তৃতীয় স্থানে পেলে  জয়লাভ করেছেন।
দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে তিনি সর্বোচ্চ ণোট  পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের  মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২ শত ৪৫ ভোট।
স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া  ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪ শত ৬২ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২ শত ৪৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী   কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ শত ৩৯ ভোট।
দুই উপজেলার সম্মিলিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে  জয়লাভ করেছেন ।  অবাদ সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এ বিশাল বিজয়ী  বিএনেি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ দলের সকল নেতাকর্মীরা খুব আনন্দ উল্লাস করছেন।
হবিগঞ্জ-১ আসনের এ ফলাফলে এলাকায় রাজনৈতিকভাবে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন দলের  সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..