হবিগঞ্জ-১আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ॥ হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদের কাছ থেকে প্রতীক বরাদ্দ গ্রহণ করেন এ আসনের সকল প্রার্থীরা ।

নবীগঞ্জ-বাহুবল আসনের প্রতীক গ্রহণ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী(নৌকা), বিএনপির শরিক দল ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়া(ধানের শীষ),জাতীয় পাটি এরশাদ মনোনীত প্রার্থী আতিকুর রহমান(লাঙ্গল), জাতীয় সমাজ তান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী চৌধুরী ফয়সল শোয়েব(মই),জাতীয় কৃষক শ্রমিক জনতা লীগের নুরুল হক(গামছা),ইসলামী ফ্রন্টের মাওঃ জুবায়ের(মোমবাতি) ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।