× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

হবিগঞ্জে ছুরিকাঘাতে হিন্দু বৃদ্ধা নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সুত্রধর (৬০) নামে এক হিন্দু বৃদ্ধা নিহত। নবীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ঢুকে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহতের মেয়ে শিল্পী সূত্রধর (৩০) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নীলু সূত্রধরের স্বামী মারা যান ৭ থেকে ৮ বছর আগে। তার একমাত্র ছেলে জীবন সূত্রধর ১৫-১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। একমাত্র পুত্রবধূ হ্যাপি সূত্রধরকে নিয়েই শাশুড়ি বাড়িতে থাকেন। সম্প্রতি হ্যাপি তার বাবার বাড়ি নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে বেড়াতে যান। মা বাড়িতে একা থাকার কারণে তার ছোট মেয়ে স্বামীর বাড়ি থেকে মায়ের কাছে আসেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত নীলু সূত্রধরের ঘরে ঢুকে মা-মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন। আহত ও নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে শিল্পী সূত্রধরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..