× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হত্যা মামলার আসামীর শপথ গ্রহণ

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

কুমিল্লা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনা উপজেলার সাধারণ ও সংরক্ষিত মেম্বার প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় চান্দিনা উপজেলা পরিষদের মিলনায়তনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত ৯৯জন সাধারণ ওয়ার্ড মেম্বার ও ৩৩জন সংরক্ষিত মহিলা মেম্বার শপথ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এতে উপজেলার মাইজখার ইউনিয়নে নির্বাচন চলাকালিন সময়ে সহিংসতায় হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীও শপথ গ্রহণ করেন।
হত্যা মামলার আসামী দিদার আহম্মেদ মাইজখার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য। তিনি মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান এর চাচা আব্দুল মান্নান হত্যা মামলার ৩ নং এজাহার ভূক্ত আসামী। তিনি পানিপাড়া গ্রামের মো. আবুল কাশেম এর ছেলে।
এদিকে, আসামী দিদার উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ করছেন এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করতে উপজেলায় পরিষদে ছুটে যান মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাহাত সিদ্দিকী। আর আসামী দিদার পুলিশের উপস্থিতি টের পেয়ে আকষ্মিক ভাবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান, শপথপাঠ কালে কোন প্রার্থীকে গ্রেফতারের নিয়ম নেই। তবে ওই প্রার্থী প্রবেশকালে আমি খবর পাইনি। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বললে তিনি জানান, শপথ পাঠ শেষে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার (এস.আই) রাহাতের সাথে কথা বললে তিনি জানান, আমি খবর পেয়ে উপজেলা পরিষদে গিয়েছিলাম। শপথ গ্রহণের পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহ মো. সেলিম প্রধানের ( আনারস) সমর্থকদের উপর চাপাতি, রামদা নিয়ে হামলা চালায় নৌকা সমর্থিত প্রার্থী মো. জামাল উদ্দিন এর সমর্থকেরা। এসময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আব্দুুল মান্নান। এ ঘটনায় ২০ এপ্রিল চান্দিনা থানায় নিহত আব্দুল মান্নানের ছেলে জুয়েল বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..