× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

আবু নাসের, ফরিদপুর ব্যুরো:

ফরিদপুরে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যাবসায়ী আটক  করা হয়েছে।
ফরিদপুর র‌্যাব-৮ জানায়,  অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি বিএম ইউসুফ আলীর নেতৃত্বে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মিটাইন গ্রামস্থ জনৈক মশিউর মোল্লা(৩০) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী   মোঃ লুৎফর মিয়া(৩৫), পিতা-মোঃ মোসলেম মিয়া, সাং-নোহাটা, থানা-শ্রীপুর, জেলা-মাগুরাকে আটক করেন।
এ সময় তার হেফাজত হতে ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..